অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে বললেন আখতার

০৯ মার্চ ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ধর্ষণের বিরুদ্ধে সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেছেন, ‘নারীদের প্রতি যে কোনো হয়রানি ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।’

আজ রবিবার (৯ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়। ৎ

এর আগে সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। 

এদিকে যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আজ রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পরে সচিবালয়ে তিনি ব্রিফিংয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষে থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।

আসিফ বলেন, সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬