৫৬ এমপি আন্ডার গ্র্যাজুয়েট

১০ জানুয়ারি ২০১৯, ১২:৩৮ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ফটো

সদ্য নির্বাচিত একাদশ জাতীয় সংসদ সদস্যদের (এমপি) ৫৬ জন আন্ডার গ্র্যাজুয়েট। নির্বাচনের আগে দেয়া প্রার্থীদের হলফনামা যাচাই করে এমন তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সাংবাদিকদের বলেন, কেমন এমপি পেলাম, এ সংক্রান্ত একটি রিপোর্ট তৈরির জন্যই হলফনামা যাচাই করে এ তথ্য পেয়েছে সুজন।

সুজনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার জাতীয় সংসদে ৫৬ জন এমপি আন্ডার গ্র্যাজুয়েট। এদের মধ্যে ১২ এমপির শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। মহাজোটে তাদের সংখ্যা ১১ জন এবং জাতীয় ঐক্যফ্রন্টে একজন। আর শুধু এসএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৮। এইচএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৩৬ জন।

সুজনের দেয়া তথ্যমতে, মহাজোট থেকে আসা স্নাতক পাস সংসদ সদস্য আছেন ১১২ জন এবং স্নাতকোত্তর পাস আছেন ১২৪ জন। আর ঐক্যফ্রন্ট থেকে আসা স্নাতক পাস সংসদ সদস্য আছেন ২ জন এবং স্নাতকোত্তর পাশ আছেন ২ জন।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনে অনেক প্রার্থীই তাদের হলফনামা ঠিকভাবে পূরণ করেনি, অসম্পূর্ণ রেখেছেন। অনেকে পেশা উল্লেখ করেননি, সম্পদের হিসেব দেননি। এই অসম্পূর্ণ হলফনামার জন্য তথ্য গোপন করা হয়েছে, বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬