এসএসসি ফেল ১২ এমপি

০৭ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ AM

© ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে নির্বাচিত হওয়া ১১ জন সংসদ সদস্য এসএসসি পরীক্ষায় পাস করেননি। ঐক্যফ্রন্ট থেকে আসা এসএসসি ফেল সংসদ সদস্য একজন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সম্পর্কে এ তথ্য দিয়েছে। 

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর–রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে সুজন।

সুজনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার জাতীয় সংসদে ৫৬ জন এমপি আন্ডার গ্র্যাজুয়েট। এদের মধ্যে ১২ এমপির শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। মহাজোটে তাদের সংখ্যা ১১ জন এবং জাতীয় ঐক্যফ্রন্টে একজন। আর শুধু এসএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৮। এইচএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৩৬ জন।

এছাড়া মহাজোট থেকে আসা স্নাতক পাস সংসদ সদস্য আছেন ১১২ জন এবং স্নাতকোত্তর পাস আছেন ১২৪ জন। আর ঐক্যফ্রন্ট থেকে আসা স্নাতক পাস সংসদ সদস্য আছেন ২ জন এবং স্নাতকোত্তর পাশ আছেন ২ জন।

একাদশ জাতীয় নির্বাচনে শপথ নেওয়া সংসদ সদস্যদের ১৮২ জনই (৬১ দশমিক ৭ শতাংশ) পেশায় ব্যবসায়ী। এর মধ্যে মহাজোট থেকে নির্বাচিত পেশায় ব্যবসায়ী আছেন ১৭৪ জন (৬০ দশমিক ৪১ শতাংশ) এবং ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আছেন ৫ জন। আর স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হওয়া ৩ জন পেশায় ব্যবসায়ী।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনে অনেক প্রার্থীই তাদের হলফনামা ঠিকভাবে পূরণ করেনি, অসম্পূর্ণ রেখেছেন। অনেকে পেশা উল্লেখ করেননি, সম্পদের হিসেব দেননি। এই অসম্পূর্ণ হলফনামার জন্য তথ্য গোপন করা হয়েছে, বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে।

 

 

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬