ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শাবিতে চারদিনব্যাপী কর্মসূচি

০৩ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ PM

© ফাইল ফটো

বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ জানুয়ারি শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সব বাঁধা পেরিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১তম বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে শাখা ছাত্রলীগ চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

কর্মসূচিগুলো হল: ৪ জানুয়ারি সকাল সাড়ে আটটায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও সাড়ে নয়টায় কেক কাটা। ৬ জানুয়ারি দুপুর বারোটায় শোভাযাত্রা, ৭ জানুয়ারি বিকাল চারটায় শিক্ষা উপকরণ বিতরণ, ৮ জানুয়ারি বিকাল চারটায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬