প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ নেই ছাত্রদলে

০১ জানুয়ারি ২০১৯, ০৬:২৫ PM

© ফাইল ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।  প্রতিবছর এই দিনে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও এবার নেই কোনো আমেজ।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাটা হয়নি কেক, অনুষ্ঠিত হয়নি কোনো কর্মসূচি।  উল্টো দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। 

প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারির প্রথম প্রহরে কেক কাটে ছাত্রদল।  এরপর জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপি ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকে দলটির নেতাকর্মীরা।  এছাড়া আলোচনা সভা, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোক সজ্জা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার ছাপানো, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মতো প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি পালন করা হয়ে থাকে।  

তবে এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের কিছু বিধি নিষেধ থাকায় এসবের কিছুই হচ্ছে না বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।  এ ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে বন্দী থাকার বিষয়টিকেও বিবেচনায় রাখা হয়েছে। 

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের পরে তিনদিন সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত না হলেও সংগঠনের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ উপলক্ষে এক বিবৃতিতে নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।  ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ছাত্রদল কখনো নিষ্ক্রিয় হয়ে যায়নি। দৃঢ় মনোবল নিয়ে নতুন বছরে আমাদের অঙ্গীকার ন্যায় ও সত্যের সংগ্রামে আমরাই জয়ী হবো। এছাড়াও বিগত আন্দোলন, সংগ্রামে অংশ নিয়ে যারা গুম, খুন ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিবৃতিতে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬