নৌকা প্রতীকে হারলেন যারা

৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
কাজী জাফর উল্যাহ ও আব্দুল ওয়াদুদ

কাজী জাফর উল্যাহ ও আব্দুল ওয়াদুদ

একাদশ সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করলেও হেরেছেন দলটির দুজন নেতা। এছাড়া আওয়ামী লীগের প্রতীক নিয়ে হেরেছেন বিকল্প ধারার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

ফরিদপুর-৪ আসনে হেরেছেন আওয়ামী লগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে এ আসনে ৯৪ হাজার ২৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ হেরেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের কাছে। নৌকা প্রতীকে ওয়াদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট। হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকা প্রতীকের এম এম শাহীনকে হারিয়ে জিতেছেন ধানের শীষের প্রার্থী সুলতান মো. মনসুর । শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট; তাকে হারানো সুলতান মনসুর পেয়েছেন ৭৯ হাজার ৮৮২ ভোট।এই নির্বাচনের আগে বিকল্প ধারায় যোগ দিয়ে মহাজোটের প্রার্থী হন ওই এলাকার সাবেক সংসদ সদস্য শাহীন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয় পেয়েছে; ২৯৮টি ঘোষিত আসনের ২৫৯টিতেই জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মহাজোট জিতেছে ২৮৮টি আসনে। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মাত্র সাতজন বিজয়ী হয়েছেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬