ওয়ানডে অধিনায়কের জয়ের ব্যবধান কত?

৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৮ PM
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা

নড়াইল-২ আসনে বড় জয় পেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৩০টি ভোট। সে হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুই লাখ ৬৬ হাজার ৪১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ওয়ানডে অধিনায়ক। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন মাশরাফি। ভোটে অংশ নিয়েই বড় জয় পেলেন মাশরাফি।

নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪০টি। এই আসনে অন্যান্য প্রার্থী হলেন, ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন ঐক্যফ্রন্ট সমর্থিত এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী।

প্রসঙ্গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬