একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমদ পলক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ৩০ হাজার ৮৮১ ভোট। এ আসনে ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী দাউদার রহমান। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৫০ ভোট।
আজ রবিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টায় দেশব্যাপী একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে।