বিশৃঙ্খল কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ রয়েছে : সিইসি

৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সারাদেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। যেসব কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেসব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। পরিবেশ ভালো হলে আবার কেন্দ্রগুলোতে ভোট চালু করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, সারা দেশের সব কেন্দ্র ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাই তাঁদের দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবেন। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে জানান তিনি। 

কেন্দ্রে কেন ধানের শীষের কোনো এজেন্ট নেই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন,  ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে না আসলে কী করার? তাঁরা কেন্দ্রে কেন আসেননি বা কেন কোনো এজেন্ট নেই, সেটা প্রার্থীর নির্ধারিত এজেন্টরাই বলতে পারবেন। তবে পোলিং এজেন্টদের কেউ আসতে পারছেন না, বা তাঁদের আসতে বাধা দেওয়া হচ্ছে—এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। আইইএস স্কুল কেন্দ্রে ধানের শীষের এজেন্ট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমি খেয়াল করিনি। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাকেও জিজ্ঞাসা করা হয়নি বলেও জানান তিনি। 

সারা দেশে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে কে এম নুরুল হুদা বলেন, এখন পর্যন্ত সারা দেশে নির্বাচনের পরিবেশ ভালো। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আইইএস স্কুল কেন্দ্রের নির্বাচনী পরিবেশও ভালো বলে তিনি জানান।

দেশের বিভিন্ন জায়গার ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সম্পর্কে নির্বাচন কমিশনারকে অবগত করে, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, কেন্দ্রগুলোতে নিয়োজিত পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া আছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬