কক্সবাজারের পেকুয়ায় ছাত্রলীগ কর্মী নিহত

৩০ ডিসেম্বর ২০১৮, ০২:০৮ PM

© ফাইল ফটো

কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ আল ফারুক (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় রবিবার সকাল সাড়ে ১১টায় মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজাখালী ইউনিয়নে মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ আল ফারুক নামে এক যুবক নিহত হয়েছে।’

আব্দুল্লাহ আল ফারুককে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম। তবে বিএনপির প্রার্থী হাসিনা আহমদের দাবি, আব্দুল্লাহ আল ফারুক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬