শেষ পর্যন্ত মাঠে থাকতে চায় ঐক্যফ্রন্ট

৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯ PM
ভোট দিচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

ভোট দিচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের। নির্বাচনের পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এদিকে রবিবার সকাল ৮টায় ভোট শুরু হওয়ার দুপুর ১২টার আগেই জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র ধানের শীষ প্রতীকের কয়েকজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

কুমিল্লা-১১ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার, ফরিদপুর ২ (নগরকান্দা–শালথা) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ভোট বর্জন করেছেন। এই সব আসনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র একাধিক প্রার্থীর সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষা না করেই তারা ভোটবর্জন করতে পারেন। এদিকে, বিএনপির অনেক নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানাচ্ছেন ভোটবর্জনের।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘আমি আমার এলাকায় ভোটবর্জন করেছি। গতকাল (শনিবার) ১০০টির বেশি কেন্দ্র দখল করে আওয়ামী লীগের লোকজন ভোট কেটেছে। ভোটের দিন সকাল থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কয়েক জায়গায় সংঘর্ষ হয়েছে। এখানে আর কী ভোট করবো? আমি নিজেও ভোট দেইনি।’

যদিও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, ভোটে শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভোটবর্জনের সিদ্ধান্ত নেই। শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। যারা বর্জন করছেন, তারা হয়তো নিজ-নিজ এলাকার অবস্থার প্রেক্ষিতে বর্জন করছেন।’

প্রার্থীদের অনেকে যখন নির্বাচন বর্জনের পথে ঠিক এই সময়ে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল হোসেন। রবিবার দুপুর ১ টায় গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান দলটির একজন নেতা।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬