সিইসি: সুষ্ঠু্ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে

৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ PM
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু্ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমিও শুনেছি। তবে নির্বাচন শেষ হলে বলা যাবে অংশগ্রহণমূলক হয়েছে কিনা।’ রবিবার সকালে ভোট দেওয়ার পর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   

আজ রবিবার বেলা ১১টায় উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন সিইসি। তার স্ত্রী হুসনে আরা হুদাও এর কিছুক্ষণ আগে ভোট দিয়ে যান। ভোট দেওয়া শেষে কেন্দ্রের মাঠে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।

ভোট শুরুর আগে চট্টগ্রামসহ কয়েক জায়গায় সহিংসতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ইন্সট্রাকশন দেওয়া আছে তারা কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই সব কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে বলা আছে। পরে এসব কেন্দ্রে আবারও ভোট হবে। ঢাকায় বসে তো আর পুরো দেশ নিয়ন্ত্রণ করা যাবে না।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬