নৌকা প্রতীকেরই বিজয় হবে: জয়

৩০ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ AM

© ফাইল ফটো

জনগণের ভোটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকেরই জয় হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আশা করি দেশের মানুষ নৌকায় ভোট দেবে। নৌকাকে বিজয়ী করবে। নৌকার জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে রবিবার সকালে সাংবাদিকদের প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। সহিংসতার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সতর্ক থাকুন।’ 

‘গত কয়েকমাস ধরে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামায়াত উঠে পড়ে লেগেছে। তারা দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। তারা সন্ত্রাস করছে। আর এর দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপর।’ জয় বলেন, তারা (বিএনপি-জামায়াত) সন্ত্রাস করলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে না। তা তো নয়। 

দেশবাসীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, যুদ্ধাপরাধীদের ভোট দেবেন না। বিশেষ করে তরুণদের বলবো, যারা যুদ্ধাপরাধী ও এর দোসরদের আশ্রয় দেয় তাদের ভোট দেবেন না। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬