মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল হান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। হান্নান ওই গ্রামের মুন্সিপাড়ার ইছাহাক আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্রদল সভাপতি হান্নানকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। তাকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান তারা।