মেহেরপুরে উপজেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

৩০ ডিসেম্বর ২০১৮, ১০:২০ AM

© লগো

মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল হান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। হান্নান ওই গ্রামের মুন্সিপাড়ার ইছাহাক আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রদল সভাপতি হান্নানকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। তাকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান তারা।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬