কেন্দ্রে তরুণ ভোটারের সরব উপস্থিতি

৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ AM
ভোট কেন্দ্রে তরুণরা

ভোট কেন্দ্রে তরুণরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে ভোর থেকেই কেন্দ্রে তরুণরা। রবিবার সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারের উপস্থিতি দেখা গেছে। তখনও রাতের আধার কাটেনি। তবুও দলে দলে কেন্দ্রে আসছেন ভোটাররা। অধিকাংশ ভোটারই তরুণ যারা জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাদের মধ্যে একজন সাজ্জাদ ইসলাম। সবে মাত্র ১৮ বছর পেরিয়েছেন। তিনি শেরে বাংলানগরে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । তিনি বলেন, জীবনের প্রথম ভোট। কাঙ্খিত ভোট দিয়ে সকাল সকাল বাসায় যাবো।

সাজ্জাদের পেছনে দাঁড়িয়ে তারিকুল ইসলাম তারিক (১৯)। পড়াশুনা করেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে। সাজ্জাত বলেন, সকাল ৬টা আসছি ভোট দিতে। পরে আসলে লাইন অনেক বড় হবে তাই তাড়াতাড়ি আসছি।

 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬