একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে ভোর থেকেই কেন্দ্রে তরুণরা। রবিবার সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারের উপস্থিতি দেখা গেছে। তখনও রাতের আধার কাটেনি। তবুও দলে দলে কেন্দ্রে আসছেন ভোটাররা। অধিকাংশ ভোটারই তরুণ যারা জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন।
তাদের মধ্যে একজন সাজ্জাদ ইসলাম। সবে মাত্র ১৮ বছর পেরিয়েছেন। তিনি শেরে বাংলানগরে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । তিনি বলেন, জীবনের প্রথম ভোট। কাঙ্খিত ভোট দিয়ে সকাল সকাল বাসায় যাবো।
সাজ্জাদের পেছনে দাঁড়িয়ে তারিকুল ইসলাম তারিক (১৯)। পড়াশুনা করেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে। সাজ্জাত বলেন, সকাল ৬টা আসছি ভোট দিতে। পরে আসলে লাইন অনেক বড় হবে তাই তাড়াতাড়ি আসছি।