লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ দুই ছাত্রলীগ নেতা

৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৭ AM
গুলিবিদ্ধ দুই ছাত্রলীগ নেতা

গুলিবিদ্ধ দুই ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-  ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জহির। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ (তদন্ত) কেন্দ্রের এএসআই ও বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, দুর্বৃত্তরা ভোটকেন্দ্র দখল করতে এসে ককটেল ফাটায়। এক পর্যায়ে তারা কয়েক রাউন্ড গুলি করে। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় আমরা কেন্দ্রের দ্বিতীয় তলায় আশ্রয় নিয়েছি। হতাহতের বিষয়ে আমি কিছু বলতে পারব না।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬