ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল

৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ AM
ভোট দেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোট দেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টার পরপরই মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এখানের ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি বেগুনবাড়ি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’ এরপর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্রে যেয়ে দেখতে পান সেখানে কোনও বুথে তাদের পোলিং এজেন্ট নেই। একটি মাত্র মহিলা বুধে পোলিং এজেন্ট আছেন।

তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখার পর আমাকে মাত্র ঢুকতে দেওয়া হয়েছে। পরে মির্জা ফখরুল এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিমকে ফোনে অভিযোগ করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬