প্রধানমন্ত্রী ভোট দিলেন সিটি কলেজ কেন্দ্রে

৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করছেন। এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। তারাও একই কেন্দ্রে ভোট দেন।

রবিবার সকাল ৮টায় ভোট দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যাই হোক আমরা অবশ্যই তা মেনে নেব। নির্বাচনে বিজয়ের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, আমি আশাবাদী আমাদের বিজয় হবে।

তিনি বলেন, বাংলাদেশের লোক স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে ভোট দেবে। আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনো সহিংসতা চাই না। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমাদের এই অগ্রগতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছে।

 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬