© ফাইল ফটো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে আটজনকে আটক করেছে র্যাব-২। শুক্রবার রাতে মগবাজার ও মৌচাক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ভিডিও তৈরির সরঞ্জামাদি, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে বলে র্যাবের সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে।