প্রথম ভোট নিজেকেই দেবেন ২৫ বছরের প্রিয়াংকা

২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০০ AM
ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। জীবনের প্রথম ভোট দেবেন ২৫ বছরের এই প্রার্থী। আওয়ামী লীগের হেবিওয়েট প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের  সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াংকা।

প্রিয়াংকা জানান, ২০১১ সালে এইচএসসি পাশ করার পরই শেরপুর শহরের মধ্যসেরীর বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন। তার ভোট কেন্দ্র হয়েছে পাশ্ববর্তী মহল্লা সিংপাড়ার দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুল। বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসায় ভোট দেননি বিএনপি নেতার কন্যা প্রিয়াংকা। মেডিকেলে পড়াশোনার চাপের কারণে ভোট দেওয়া হয়নি অন্যান্য জনপ্রতিনিধি নির্বাচনেও।  সে কারণে তিনি এবার জীবনের প্রথম ভোট দেবেন।



উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬