নির্বাচনী প্রচারণা

ছাত্রলীগকে খরচের টাকা দিচ্ছে না অধিকাংশ প্রার্থী

২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৪ PM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সারাদেশে ছাত্রলীগের প্রায় ৩ হাজার নেতাকর্মী নির্বাচনী প্রচারণার কাজ করলেও কোনো প্রার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের কোন খরচের টাকা দেয়নি। প্রচারণার শেষ দিনে এমন অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।  গোলাম রাব্বানী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ করেন। 

স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রতিটি আসনে ছাত্রলীগই নির্বাচনী পরিবেশ সরগরম রাখছে, এ নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। ১৬ জন বিভাগীয় সমন্বয়ক, ৩০০ আসনের সমন্বয়ক, সাথে প্রতি আসনে গড়ে ৭/৮ জন করে সদস্য অর্থাৎ সারাদেশে কেন্দ্র থেকেই ছাত্রলীগের প্রায় ৩০০০ নেতা-কর্মী বিগত ১০ দিন যাবত অক্লান্ত শ্রম দিচ্ছে দেশরত্ন শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থী এবং মহাজোট প্রার্থীদের পক্ষে।

তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, প্রতি আসনে ১০ জন নেতাকর্মীর ১০ দিনের থাকা-খাওয়া বা হাতখরচ বাদ দিলাম, কেবল ঢাকা থেকে সংশ্লিষ্ট এলাকায় যাবার গাড়ী ভাড়া ও লোকাল যাতায়াত ভাড়াটা দিতে গেলেও কমপক্ষে দশ হাজার টাকা দেয়া উচিত ছিলো। যার জন্য প্র‍য়োজন ছিলো ৩০ লাখ টাকা। 

আক্ষেপের সুরে তিনি লিখেছেন, দু'চারজন প্রার্থী ছাড়া অধিকাংশই ছাত্রলীগের জন্য সামান্য খরচের টাকাও দিচ্ছে না। মিনিমাম খরচের টাকার জন্য প্রতিদিনই ফোন, এসএমএস ও ইনবক্সে নক পাচ্ছি। কি রিপ্লাই দিবো? কি বলবো ওদের? ছাত্রলীগের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় বা ব্যক্তিগত কোন ফান্ড থেকেই কোন অর্থ বরাদ্দ করা হয় নাই!

তিনি আরো লিখেছেন, যে কয়েকজনকে যৎসামান্য কিছু দিয়েছি, সেটা বাপের ফান্ড থেকে। সবাইকে দিতে হলে তো বাপের জমিজমা বিক্রি করতে হবে! আমি দুঃখিত, সবার চাওয়া পূরণ করতে পারছিনা বলে। যতটা সম্ভব চেষ্টা করবো।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬