নৌকায় ভোট চাইলেন ৩৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা

২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৯ PM

© লোগো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণরায় দেয়ার আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় শিক্ষক নেতারা।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশ ও জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। গত ১০ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ দেশের সব ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তা দেশ-বিদেশের সব মহলে প্রশংসিত হয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মুক্তিযুদ্ধে ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষামুক্ত একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন জাতি দেখেছিল। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সে লক্ষ্য পূরণে ক্রমান্বয়ে দৃঢ় পদে এগিয়ে চলেছে।’

নৌকায় ভোট চেয়ে শিক্ষক নেতাদের বিজ্ঞপ্তি

 

আরো বলা হয়, ‘শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির ধারা বিনষ্ট হোক তা আমরা কেউ চাই না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীদের পক্ষে গণরায় দিয়ে তার নেতৃত্বে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা।’

বিবৃতিদানকারীরা হলেন-অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. আহমেদ সালাহউদ্দিন, অধ্যাপক ড. অলক পাল, অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, অধ্যাপক ড. মো. নুরুল আফসার খান, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, এম. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. আবু তাহের, এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, সৈয়দ হাসানুজ্জামান, জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. পিযুষ কান্তি সরকার, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, মো. তাবিউর রহমান প্রধান, অধ্যাপক ড. মো. শামিমুর রহমান, অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন ভূঁইয়া, আউয়াল কবির জয়, মো. কিসলু নোমান, অধ্যাপক ইকবাল কবির জাহিদ, অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, অধ্যাপক ড. আফরোজা পারভীন, মো. নুরুজ্জামান, অধ্যাপক ড. সোবহান মিয়া, মো. ইকরামুল হক, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক জিহাদ পারভেজ, মো. হাসিনুর রহমান, আবু জাফর মিয়া, অধ্যাপক ড. এ.কে.এম. মাসুদ, ড. মোহাম্মদ মোস্তফা আলী, অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, অধ্যাপক ড. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসাইন, অধ্যাপক ড. রাশেদা আখতার, অধ্যাপক বাসার আহমেদ, ড. মোহাম্মদ আব্দুল বাকী, অধ্যাপক সুফিয়া বেগম, আরিফা রহমান রুমা, অধ্যাপক ড. মুহাম্মদ শাহিন উদ্দিন, ড. পিংকি দে, মো. শফিকুল ইসলাম, মো. রফিকুল আমিন, ড. মো. জুলফিকার রহমান খান, ড. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, ইশিতা রায়, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রাজু আহমেদ, ড. আব্দুল্লাহ আল মারুফ, ড. মো. ফখরুল ইসলাম, ড. মোহাম্মদ তানভির আহমেদ, অধ্যাপক ড. ফাহিমা খানম, অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, মো. জহিরুল ইসলাম, ড. জাহিদ আহমেদ, অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, ড. মো. কামরুজ্জামান, অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, এম.এম. আসাদুজ্জামান নূর।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬