নওগাঁয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ AM
নওগাঁয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

নওগাঁয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করে। বিগত ১০ বছরে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, জঙ্গী-সন্ত্রাসবাদ দমনসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করা হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি নওগাঁয় ইকোনমিক জোন ও পাবলিক বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন।

জনসভায় প্রধানমন্ত্রী নওগাঁ জেলা আওয়া মীগের সভাপতি আব্দুল মালেক এমপি, নওগাঁ-৫ আসনের (সদর) প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, নওগাঁ-১ আসনের প্রার্থী সাধনচন্দ্র মজুমদার ও নওগাঁ-২ আসনের প্রার্থী জাতীয় সংদের হুইপ শহীদুজ্জামান সরকারের সঙ্গে সরাসরি কথা বলেন।

নওগাঁ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দীন প্রামাণিক, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফজলে রাব্বী বকুসহ জেলার ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬