নির্বাচন নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিশেষ সতর্কবার্তা

২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৭ PM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ সতর্কবার্তা দেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শঙ্কা প্রকাশ করে বলেন, ‘নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি-জামাত-ছাত্রদল পরিকল্পনা করছে। বিশেষ করে শিবিরের প্ল্যান হচ্ছে সারাদেশে ছড়িয়ে গিয়ে, অর্থাৎ এক এলাকার কর্মীরা অন্য এলাকায় গিয়ে নাশকতা করে দ্রুত স্থান ত্যাগ করবে। অথবা, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের কাউকে টার্গেট করে জঙ্গি স্টাইলে হঠাৎ ছুরি চাপাতি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে সটকে পরবে।

এমন পরিস্থিতিতে তিনি ছাত্রলীগের সকল ইউনিটের সকল নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গোলাম রাব্বানী বলেন, আপনারা সবাই নিজ নিজ ইউনিটের আওতাধীন এলাকায় অবস্থান করবেন। ২৭ তারিখের পর এলাকায় অপরিচিত সন্দেহজনক কাউকে দেখলে সুন্দরভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন। নাম পরিচয় নিশ্চিত হবেন।

তিনি আরও বলেন, সন্ধ্যার পর কেউ একা একা ঘোরাঘুরি না করে সহযোদ্ধাদের নিয়ে একসাথে মুভ করবেন। সন্ধ্যায় বা রাতে স্কুল বা কলেজ ড্রেস পরা, কাঁধে ব্যাগ এমন অপরিচিত মুখ দেখলে পরিচয় জানতে চাইবেন, প্রয়োজনে ব্যাগ চেক করবেন। ছাত্রলীগ সতর্ক থাকলে স্বাধীনতা বিরোধী অপশক্তির কোন অপচেষ্টা, ষড়যন্ত্রই সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬