নৌকায় ভোট চাইলেন ১০ শিক্ষক সংগঠনের নেতারা

২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ AM

© লোগো

নৌকা মার্কায় ভোট চাইলেন শিক্ষক-কর্মচারীদের দশটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি’। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান কমিটির শিক্ষক নেতারা। 

এসময় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছে। আইসিটি শিক্ষা প্রচলন ও ৭ হাজার আইসিটি শিক্ষককে এমপিওভুক্তকরণ, ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখীভাতা প্রদান, প্রতি জেলায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণসহ বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। এছাড়া শিক্ষক-কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬