পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন নিয়ে ঐক্যফ্রন্টের আপত্তি

২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১২ PM

© ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে এক সপ্তাহ আগে ‘পাঠ্যপুস্তক উৎসব’ এর উদ্বোধন করা হবে। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন। তবে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের আগে (২৪ ডিসেম্বর) এটি করায় তা বন্ধের দাবি জানিয়েছে তারা।

১ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর পাঠ্যপুস্তক উৎসব করা আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি সিইসির দফতরে জমা দেন গণফোরামের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

চিঠিতে বলা হয়, সোমবার (২৪ ডিসেম্বর) দেশে পাঠ্যপুস্তক উৎসব করার ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতিপূর্বে এ উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১-২ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এ উৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেয়ার শামিল হবে।

1236

পাঠ্যপুস্তক উৎসবের মতো একটি অনুষ্টান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারকে লঙ্ঘন করবে।

তাই নির্বাচনের আগে পাঠ্যপুস্তক উৎসব কর্মসূচি উদ্বোধন কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ প্রদানে সিইসিকে চিঠিতে অনুরোধ জানানো হয়।

রেওয়াজ অনুযায়ী, প্রতিবছর ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করেন। এরপর ১ জানুয়ারি দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়। বছরের প্রথম দিন দুই মন্ত্রণালয়ের দুই মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করেন। তবে এ বছর ৩০ ডিসেম্বর নির্বাচনের এটি এক সপ্তাহে এগিয়ে নেয়া আসা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোমবার সকালে গণভবনে বছরের জেএসসি-জেডিসি এবং সমাপনীর ফলাফল হস্তনান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পাঠ্যপুস্তক উৎসব আগের মতোই বছরের প্রথম দিন হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬