বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের

২২ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিতর্ক উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল 
রবার্ট  মিলার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিতর্ক উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। © টিডিসি ফটো

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হবে। সব দলই মসৃণ নির্বাচন ও ভায়োলেন্স এড়াতে শান্তি বজায় রাখবে।

শনিবার সন্ধ্যা ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। ইউ.এস.এ ভিত্তিক এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্দ্যোগে ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে।

নির্বাচনে ভোটারের উপস্থিতির উপর গুরুত্বারোপ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৭০% এর উপরে জনগণ ভোট দেয়। বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটি আশা করেন তিনি।

যুবকদের উদ্দেশ্যে রবার্ট মিলার বলেন, যুবকরাই পারে পৃথিবীকে পরিবর্তন করতে। পরিবর্তনের জন্য সংখ্যা কোন বিষয় না। আমরা চাই কর্মোদ্দীপন ও উৎসাহী যুবসমাজ; যারা পৃথিবীকে পরিবর্তন করবে।

এদিন সকাল ১০টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন টিএসসির মহাপরিচালক অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন। এতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের দুটি দল। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মাহবুবা নাসরিন।

বিতর্কে শিক্ষার্থীরা বাংলাদেশে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডেমোক্রেসি ইন্টারনেশনাল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ৬ মাস ধরে "শান্তিতে বিজয়" কর্মসূচী পালন করছে। সংগঠনটি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে গ্রামীণ পর্যায় পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬