ওবায়দুল কাদের
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের © সংগৃহীত
আবার ক্ষমতায় এলে প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে নোয়াখালীর-৫ আসনের কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের এক নির্বাচনী পথ সভায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। তিনি যা বলেন, তা করেন।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমি বিগত বছরগুলোতে সাড়ে ৪ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছি।
নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম সিরাজ উল্লার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন- কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়াহান, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ কে এম জাফর উল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক শাহীন ও বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন শাহীন প্রমুখ।