শিক্ষক সমাজের ভাবনা

‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই’

২০ ডিসেম্বর ২০১৮, ০৬:১০ PM

© টিডিসি ফটো

দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সব দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দিয়েছে নানা প্রতিশ্রুতি।

এ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাধারণ নাগরিকদের মতো অধীর আগ্রহে রয়েছে শিক্ষক সমাজও। তারা চাই সব দল ও মতের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, আগামী ৫ বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা লাভের ৫০ বছর পূর্ণ এবং মধ্যম আয়ের দেশে পরিণত হওয়াসহ নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই। বিপক্ষের কোন শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। 

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই চেতনাকে সমুন্নত রেখে আমরা একটি সুন্দর, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধিশীল বাংলাদেশ প্রত্যাশা করি। যেখানে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদাগুলোর নিশ্চয়তা থাকবে; জনগণের জীবণে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আসবে-এসব যারা নিশ্চিত করতে পারবে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬