শিক্ষক সমাজের ভাবনা

‘নির্বাচনী পরিবেশ খুবই দুঃখজনক’

১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৮ PM

© টিডিসি ফটো

দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সব দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দিয়েছে নানা প্রতিশ্রুতি।

এ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাধারণ নাগরিকদের মতো অধীর আগ্রহে রয়েছে শিক্ষক সমাজও। তারা চাই সব দল ও মতের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক।

শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. নেহাল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। আসন্ন এ নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সমাজকে স্থিতিশীল রাখা, সমাজের সকল নাগরিকে মৌলিক চাহিদা পূরণ করা এবং সবাই নিরাপত্তার মধ্যদিয়ে বসাবস করা-আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে শিক্ষক সমাজের এসব দাবি থাকবে।

তিনি বলেন, আমরা সব সময় প্রত্যাশা করি, আমাদের চারপাশে সব সময় স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা আরও শক্তিশালী হয়।

তবে নির্বাচনী যে পরিবেশ রয়েছে এ ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান যে নির্বাচনী পরিবেশ রয়েছে তা খুবই দুঃখজনক। এটা একতরফাভাবে হচ্ছে। এটার ফল ভালো হবে না মন্তব্য করে তিনি বলেন, যে যত বেশি করে সে ততো বেশি মচকায়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬