© টিডিসি ফটো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটিতে কাজ করেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ছেলে আশিক খান। দায়িত্ব পালনে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরবও হয়েছেন তিনি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করেছে ছাত্রলীগ। ৩০০ আসনে একজনকে সমন্বয়ক করে কয়েকজন সদস্যসহ কমিটির অনুমোদন করেছেন ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধূরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
ঢাকা-৮ আসনে মহাজোটের পক্ষে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মহাজোট পার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও সমন্বয় করতে আমিনুল ইসলাম বুলবুলকে সমন্বয়ক করে ছাত্রলীগ গঠন করেছে ১৪ সদস্যের কমিটি। ১৪ সদস্যের মধ্যে ২য় সদস্য হলেন আশিক খান। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আশিক খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই সরব হয়েছেন।