শহিদুল ইসলাম বাবুলকে গ্রেফতার করায় ছাত্রদলের নিন্দা

১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

© ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম বাবুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান ।

আজ সোমবার এক বিবৃতিতে তারা বলেন, ‘এই অবৈধ সরকার আবারও জোর করে ক্ষমতায় আসার জন্য একের পর এক ঘৃন্য চক্রান্ত করে যাচ্ছে।ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুলকে গ্রেফতার সরকারের উস্কানি ছাড়া কিছুই নয়। এই অবৈধ সরকার আন্দোলন সংগ্রাম তো দুরের কথা বিরোধী দল ও মতের কাউকে বাধাহীন ভাবে ঘুরতে দিতেও নারাজ। তারা যে কোন মুল্যে একদলীয় শাসন কায়েম করতে চায়। আর এ জন্যই বিরোধী দলীয় নেতাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে।’

নেতৃদ্বয় আরো বলেন, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম সারির একজন তরুন রাজনৈতিক নেতা শহিদুল ইসলাম বাবুল।তিনি ছাত্রদল সহ দেশবাসীর কাছে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তার নামে যখন কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে দেশের সাধারন ছাত্র-জনতার মধ্যে।

নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম বাবুল এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬