শিক্ষামন্ত্রীকে সমর্থনে দিয়ে নির্বাচনী আসন ছাড়লেন সমশের মবিন চৌধুরী

১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ AM
সমশের মবিন চৌধুরী

সমশের মবিন চৌধুরী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ওই আসনে বিকল্পধারার প্রার্থী হিসেবে সমশের মবিন চৌধুরীর নির্বাচন করার কথা থাকলেও তিনি শিক্ষামন্ত্রীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। 

রবিবার বারিধারায় বি. চৌধুরীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমশের মবিন চৌধুরী  এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘যদিও প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা আগেই শেষ হয়েছে, তবুও আমি বিষয়টি নির্বাচন কমিশনকে জানাব এবং আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকদের মাধ্যমে সিলেট-৬ আসনে মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। মহাজোট থেকে তারা তিনটি আসন পেয়েছে। এর বাইরে বিকল্পধারার প্রার্থীরা আরও ২০টি আসনে কুলা প্রতীকে ভোট করছেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬