রাজশাহী বিশ্ববিদ্যালয়
© ফাইল ফটো
পূর্বের বাকবিতণ্ডার মিমাংসা করতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগনেতাসহ দুই জন আহত হয়।
আহতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু ও মতিহার থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাতে পূর্বের বাকবিতণ্ডার ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে রাবি ছাত্রলীগ নেতা রাজু ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ারকে নিয়ে মিমাংসা বৈঠকে বসেন আওয়ামীলীগ নেতা রানা। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ার আওয়ামীলীগ নেতা রানার উপর চেয়ার ছুড়ে মারেন। আহত হয়ে রানা রাবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিতে আসেন।
পরে রানার আহত হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা বাবু, মিনারুলসহ কয়েকজন রাজুকে বেধড়ক মারধর করেন। এতে রাজুর মাথা ফেটে যায়।
রাবি মেডিকেল সূত্রে জানা যায়, গুরুতর জখম হওয়ায় ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু মেডিকেলে চিকিৎসা নিয়ে ফিরেছেন বলে জানা যায়।
ঘটনার বিষয়ে জানতে আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম রানা ও ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজুর ফোন দেওয়া হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘একটা মারামারির ঘটনা ঘটেছে । কি কারণে ঘটেছে জানিনা। ছাত্রলীগ নেতা রাজুকে মারধর করা হয়েছে শুনেছি।