জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক আহমেদ জাবের জ্যাকিকে সাদা পোশাকধারীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বাসায় ফেরার পথে তাকে তুলে নেয়া হয়।
মঙ্গলবার রাতে সংগঠনটির আহ্বায়ক তৌফিক-উজ-জামান পীরাচা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৬ নভেম্বর সন্ধ্যা ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থল থেকে বাসায় যাওয়ার পথে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক আহমেদ জাবের জ্যাকিকে কয়েকজন সাদা পোশাকধারী (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনো সন্ধান পাইনি। সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা, অনতিবিলম্বে তার সন্ধান ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।