আমীর খসরুর মুক্তির দাবি চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

০৩ নভেম্বর ২০১৮, ০৭:৫২ PM
বিএনপি নেতা আমীর খসরু মহমুদ চৌধুরী

বিএনপি নেতা আমীর খসরু মহমুদ চৌধুরী © ফাইল ফটো

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ শনিবার দেওয়া এই বিবৃতিতে আইসিটি আইনের মামলায় আমীর খসরুকে কারাগারে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দপ্তর সম্পাদক মুহাম্মাদ যাকারিয়া স্বাক্ষরিত এবং ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর এস এম. নছরুল কদির ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম অনুমোদিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃৃন্দ সাবেক মন্ত্রী আমীর খসরুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি সম্পূর্ণ ‘রাজনৈতিক এবং হয়রানিমূলক’ বলে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। আমীর খসরুর প্রতি সরকারের আচরণকে নীল নকশার অংশ বলেও উল্লেখ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন, সামজিক ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নেতৃত্বদানকারী প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে সরকার নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অজুহাত তৈরি করে মামলা দিয়ে তাদের কারাগারে বন্দি করা হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে আমীর খসরুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, বিরোধী দল-মতকে গায়ের জোরে স্তব্ধ করার নীতি চলমান আন্দোলনকে দমন করতে পারবে না। রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই দেশপ্রেমিক জনগণ তাদের দাবি আদায় করবে।

এছাড়াও চট্টগ্রাম মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুক্তির দাবিতে আরেকটি পৃথক বিবৃতি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬