খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাখ্যান ছাত্রদলের

২৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM

© ফাইল ফটো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের এই রায়কে ফরমায়েশী উল্লেখ করে রায় প্রত্যাখানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।   

রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান রায় প্রত্যাখানের এই ঘোষণা দেন।

বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মনগড়া মামলায় ধারাবাহিক সাজা প্রদান প্রমাণ করে অবৈধ সরকার জিয়া পরিবারের উপর কতটা আগ্রাসী ও প্রতিহিংসাপরায়ণ। বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার বেআইনী খারাপ নজীর সৃষ্টিকারী সরকার। তারা জিঘাংসার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, এই রায়ও তার একটি। এই অবৈধ রায়ের সাথে যারাই জড়িত তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবে’।

নেতারা আরো বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের কাছে দায়বদ্ধও নয়। তারা যেভাবে জোর করে ক্ষমতায় এসেছে, সেভাবে জোর করে ক্ষমতায় থাকতে চায়। সে জন্যই দেশের সকল প্রতিষ্ঠান নিজেদের করায়ত্ব করেছে। আইন আদালতে এখন কেউ সুবিচার পায় না। যে দেশের বিচারককে রায় দেয়ার কারণে দেশ ছাড়তে হয়, সে দেশে কেউ বিচার পাবে তা বলা যায় না।

অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে করা সকল মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলায় সাজা প্রত্যাহারের জোর দাবি জানান ছাত্রদল নেতারা।  দাবি না মেনে নেয়া হলে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। 

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬