দেশব্যাপী নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ছাত্রদলের

২৫ অক্টোবর ২০১৮, ১১:১০ AM

দেশের বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করে এই প্রতিবাদ জানায় সংগঠনটির ছাত্র নেতারা।

গ্রেপ্তারকৃত নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিবৃতিতে বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ার কারণে অবৈধ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসের তীব্রতা বৃদ্ধি করে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে। রাষ্ট্রক্ষমতায় থাকার একমাত্র শর্ত গণসম্মতি, যেটি একমাত্র ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়- এটি তারা বিশ্বাস করে না। তাই নির্দয়ভাবে সারাদেশে ছাত্রদল নেতা-কর্মীদের উপর অন্যায়, অত্যাচার চালিয়ে যাচ্ছে অবৈধ সরকার। কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা সাহস, দৃঢ় ঐক্য নিয়ে গণআন্দোলনের চূড়ান্ত বিজয় এনে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’ 

বিবৃতিতে জানানো হয়, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করছে সরকার। রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা হয় পল্টন থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী মহিউদ্দীন মহিকে। আর বরিশালের বেতাগী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. যুবায়ের আহমেদ রিয়াজ খান, বেতাগী উপজেলা ছাত্রদল নেতা জহির উদ্দিন মাহমুদ, বেতাগী কলেজ ছাত্রদল নেতা মাসুম ও মো. মুন্নাকে।

এদিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন, ছাত্রদল নেতা আব্দুল খালেক মিল্টন ও আবদুর রহীমকে। সিলেটের হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুখন চৌধুরীকে। এছাড়া চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাছুম বিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা শাওন, বাবলু ও নাজিম উদ্দিনকে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬