সড়কে প্রাণ হারালেন সাবেক ছাত্রলীগ নেতা

২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫৪ PM

© সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় রোয়ানুল কবির শুভ (৩২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মিঠুন হোসেন মিঠু (৩১) নামে আরেক যুবক গুরতর আহত হয়েছেন। মিঠু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে রাজধানীর হাতিরঝিলে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন। শুভ রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাসাও আদাবর এলাকায়।

হাতিরঝিল থানার এসআই সুব্রত দেব নাথ জানান, শুরুর দিকে ওই দুইজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তারে কাছে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে নাম পরিচয় জানা যায়। শুভ আদাবর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম রেজানুল করিম। আহত মিঠু একই থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার বাবার নাম নুরুল হক। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনায় দায়ী গাড়িটিকেও শনাক্তের চেষ্টা চলছে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬