প্রধানমন্ত্রীর জন্মদিন: দুর্গাপুর ছাত্রলীগের কেক কেটে অানন্দ মিছিল

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৭ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন, ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্টান্ডিং লিডারশিপ সম্মাননা অর্জন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহীর দুর্গাপুর থানা শাখা ছাত্রলীগ। মিছিল শেষে দুর্গাপুর বাজার হাটমাঠে প্রধানমন্ত্রী ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

দুর্গাপুর থানা শাখা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের নেতৃত্বে দুর্গাপুর পৌরসভা চত্ত্বর থেকে বেলা ১০টায় মিছিলটি শুরু হয়। শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এরপর মিছিলটি দুর্গাপুর উপজেলা চত্ত্বরসহ এর আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দুর্গাপুর বাজার হাটমাঠে প্রধানমন্ত্রী ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব জায়গায় সফল হিসেবে কাজ করেছেন। তিনি তার সাফল্যের প্রমাণ পুরো পৃথিবীতে দিয়েছেন। ভবিষ্যতে দেশনেত্রীর নেতৃত্বে এ দেশ আরে অনেক দূর এগিয়ে যাবে।

এ সময় আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, দুর্গাপুর পৌরসভার মেয়র ও দুর্গাপুর থানা আওয়ামী এর সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন এবং রাজশাহী জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ওবায়দুর রহমান।

প্রসঙ্গত, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন শুক্রবার। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

 

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬