না.গঞ্জ জেলা সভাপতির ৩দিন রিমান্ড, প্রতিবাদ ছাত্রদলের

২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮ PM
আটক মশিউর রহমান রনি

আটক মশিউর রহমান রনি © টিডিসি ফটো

নারায়নগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে আবারও তিনদিনের রিমান্ড দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো.আকরামুল হাসান বিবৃতিতে বলেন, মিথ্যা, বানোয়াট আর উদ্দেশ্যপ্রনোদিত মামলায় দেশের জনপ্রিয় ছাত্র সংগঠন নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রথমে তিনদিন এরপরে দুইদিন রিমান্ড শেষে আবারও তিনদিনের রিমান্ড দেয়ায় দেশের ছাত্র সমাজ স্তম্ভিত। রনিকে জিজ্ঞাসাবাদের নামে একের পর এক রিমান্ড দেয়ায় সরকারের স্বৈরাচারী মনোভাবের স্পষ্ট প্রকাশ পেয়েছে। আইনের নিজস্ব গতিকে রুদ্ধ করে সরকার বিচার ব্যবস্থাকে নিজেদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। দেশের জনপ্রিয় ছাত্রনেতাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে অবৈধ সরকার দেশকে নেতৃত্বশূণ্য করার পাঁয়তারা করছে।

নেতারা বলেন, এই অবৈধ সরকার ক্ষমতাকে প্রলম্বিত করতে নির্যাতনকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তারা বিরোধী মত ও দলের মানুষের উপর স্টীম রুলার চালিয়ে কায়েমী ও স্বার্থবাদী সরকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু ওরা হয়ত জানে না যতদিন এদেশে গণতন্ত্রমনা ছাত্র-জনতা বেঁচে থাকবে ততদিন তাদের এই আশা কোনদিন পূরণ হবে না।

অবিলম্বে নারায়নগঞ্জ জেলা ছাত্রদল সভাপতির নি:শর্ত মুক্তি দাবি করে নেতারা বলেন, দেশের সচেতন ছাত্র-জনতাকে এই অবৈধ সরকারের অন্যায় আচরন আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রসঙ্গত, মশিউর রহমান রনির পরিবারের দাবি করেন ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নিখোঁজ হন রনি। তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করা হয়। এরপর ১৭ সেপ্টেম্বর ভোরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬