কবর থেকে সাকা চৌধুরীর নামফলক মুছে দিয়েছে ছাত্রলীগ

২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪ AM

প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের নামফলক মুছে দিয়েছে ছাত্রলীগ।  তাঁর নামের আগে ‘শহীদ’ শব্দটি ব্যবহার করার মাধ্যমে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তকে কলঙ্কিত করা হয়েছে এমন অভিযোগে ছাত্রলীগ তাঁর কবরের নামফলক মুছে দেয়।  শহীদের রক্তকে কলঙ্কমুক্ত করতে এমনটি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। 

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদেরের কবরের নামফলক অপসারণ করেন। গোলাম রাব্বানী তার ফেইসবুক পেইজে সাকা চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, “দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের পূর্বে লেখা ছিল শহীদ।  বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।  চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে একাত্তরে ‘চট্টগ্রামের ত্রাস’ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১৫ সালের নভেম্বরে। ’’

প্রসঙ্গত, সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৪৯ সালের ১৩ মার্চ  চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে ছয় বার নির্বাচিত সংসদ সদস্য।  মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।  মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৫ সালের ২২ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর হয়।  পরে চট্টগ্রামের রাউজানে তাকে কবর দেয়া হয়। 

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬