আন্দোলন চলবে শুক্রবারও

০২ আগস্ট ২০১৮, ০৭:৩৮ PM

রাজধানীর বিমানবন্দর এলাকায় দুই সহপাঠী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলন আগামীকাল শুক্রবারও চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এই বিক্ষোভ হবে বলেও হুশিয়ারি ‍উচ্চারণ করেছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শেষে মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী হাসান হাসিব আন্দোলন চালিয়ে নেওয়ার এই ঘোষণা দেন। এসময় তিনি শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় আইডি কার্ডসহ শুক্রবার বেলা ১১ টার মধ্যে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি নগরীর অন্য স্পটগুলিতেও যথারীতি অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানান তিনি।

n

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজীব নিহত হওয়ার প্রতিবাদে এ রাজধানীসহ ‍সারাদেশে এ কর্মসূচি চলছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬