প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নতুন নেতাদের সাক্ষাৎ

০১ আগস্ট ২০১৮, ০৭:২৫ PM
প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা

প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা

ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রধানমন্ত্রীকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন 

বুধবার গণভবনে সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি ৩২- নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নব গঠিত কমিটির নেতারা।

ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬