ফেসবুকে ছড়িয়ে পড়া মওদুদ আহমেদের মৃত্যুর সংবাদটি ভুয়া

০৬ জানুয়ারি ২০২১, ০৩:৩৬ PM

© সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীরিএকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে বুধবার (৬ জানুয়ারি) তাঁর মারা যাওয়ার একটি সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদটি সঠিক নয়। বরং মওদুদ আহমেদের শারিরীক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

বিকেলে বিএনপির ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বলা হয়, ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেএম জাহিদ হোসেন।

বিএনপি মহাসচিবের বরাত দিয়ে চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

এছাড়াও সেই স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও দেয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মির্জা ফখরুল ও তার সঙ্গে থাকা দুইজন হাসপাতালের মওদুদের বিছানার পাশে দাঁড়িয়েছেন এবং তাদের দিকে ব্যারিস্টার মওদুদ তাকিয়ে আছেন।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950