ফেসবুকে ছড়িয়ে পড়া আজহারির সেই ছবি ভুয়া

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭ AM

© সংগৃহীত

সকল মাহফিল স্থগিতের ঘোষণা দিয়ে মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানিয়েছেন দেশের আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। গত ২৯ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। এর পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে আরো একটি কারণে ফেসবুকে আলোচনায় রয়েছেন আজহারী। তার একটি ছবি ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে ওই ছবি ভুয়া বলে বিডি ফ্যাক্টচেকের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

বিডি ফ্যাক্টচেক তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, ‘আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘গুজবে কান দিবেন না’ এবং ‘ছাগু দমন কমিশন’ নামে দুইটা ফেইসবুক পেজ থেকে এই ছবি শেয়ার দেয়া হয়েছে। ছবিটি আসলে ভুয়া।

পড়ুন: মালয়েশিয়া ফিরছেন আজহারী, ফেসবুকে স্ট্যাটাস

ছবিটিতে মিজানুর রহমান আজহারির ছবি অন্য ছবি থেকে ক্রপ করে এনে বসানো হয়েছে। মূলত ছবিটি নেয়া হয়েছে ‘TahseeNation’ নামক একটি ফেসবুক পেজ থেকে। গত পহেলা ফেব্রুয়ারি মূল ছবিটি এই পেজে শেয়ার করা হয়।’

মূল ছবি দেখতে এখানে ক্লিক করুন। অথবা নিচের লিংক দেখুন।

(https://www.facebook.com/TahseeNation/photos/a.718784991549053/2740458009381731/?type=3&theater&__xts__[0]=68.ARBaVDUBvFdNmphrP7qfAwer7CZX5QjOJLz1ybUAnxuS0PGC_7QUmk8H9dcVT8V6hOHdodJ-9unF3Wafrq_zzCJUFXRb_mEfArlIwNsbzt1tEEbHbeQJ3pO6IUN0XbOBO3fH66oilej3z1N2LT2zMPR1E7_nuP8cBBhE-Eas_hhiG_m6GNDDe8U62D7Hh58kNtQw4dsLC6IlvN4OpEdukFSId5JiLK9kI9MT0CyERn-eALYiWPtfswG3qm1D4v5W-5KnOAnRqd0eANbSbJOd2wYPNisCMoEEivRbVJ2MuVqqIqjNqWJfRAwcktRhYUmi_oYyMjuI4NXzkqZninwW6zU&__tn__=-UK-R)

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence