জাবিতে শিবির চত্বরের সংবাদটি ভুয়া

০৭ নভেম্বর ২০১৯, ১০:০০ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘শিবির চত্বর’ হিসেবে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। ভুয়া খবর সণাক্তকারী অনুসন্ধানী গণমাধ্যম বিডি ফ্যাক্টচেক এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন যেহেতু দুর্নীতি বিরোধী, তাই ভিসি এবং ছাত্রলীগ এটাকে শিবিরের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। আর সাধারণ ছাত্রছাত্রীরা শিবিরকে আইডল বানিয়ে আন্দোলনরত থাকা কেম্পাসকে শিবির চত্বর ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহ্।’

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসকে ‘শিবির চত্বর’ হিসেবে ঘোষণা করলো!! আসলে আল্লাহ যাদেরকে ভালবাসেন তাদেরকে এভাবেই সম্মানিত করেন।’

এই ধরনের একাধিক বার্তা ‘শিবির চত্বর’ লেখা ছবিটির সাথে যুক্ত করে পোস্ট করা হচ্ছে বিভিন্ন ফেসবুক একাউন্ট ও পেইজ থেকে। কিন্তু রিভার্স ইমেজ সার্চ থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে ছবিটি অন্তত চার বছরের পুরোনো।

২০১৫ সালের ২০ এপ্রিল ‘ছাত্র শিবির বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসেবে ছবিটি আপলোড করা হয়েছিল। ওই একই দিনে ফেসবুক পেইজটি ক্রিয়েট করা হয়। (যদিও পেইজটি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজ নয়।)

ছবিটি কোন জায়গায় তোলা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ দাবিতে চলমান আন্দোলনের ছবি নয় তা স্পষ্ট।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9