মমতাজের মারা যাওয়ার খবর প্রচার, যা জানা গেল

০৫ মার্চ ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
কণ্ঠশিল্পী মমতাজ বেগম

কণ্ঠশিল্পী মমতাজ বেগম © সংগৃহীত

সম্প্রতি ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংকও যুক্ত করা হয়।

তবে তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, তার মারা যাওয়ার তথ্য সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গতকাল (৩ মার্চ) দুপুর ২টা ৫ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে দাবি করা হয়, ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’।

পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও ওই লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংস্থাটি জানায়, সুতরাং দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাবেক এমপি, মন্ত্রীসহ দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে মমতাজও গা ঢাকা দেন।

কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়ে প্রথম সংসদের যান। ২০১৮ সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ। এরপর রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও সরকার পতনের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন।

ট্যাগ: গুজব
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9